১০ টাকার চিতই পিঠায় চলে আছিয়ার সংসারের চাকা

সংবাদ থেকে
সন্ধ্যা নামতেই ছোট্ট দোকানটিতে ক্রেতাদের আনাগোনা বাড়ে। কেউ কাজ শেষে বাড়ি ফেরার পথে, কেউবা পাশ দিয়ে যেতে যেতে থামেন। মাটির চুলায় একের পর এক পিঠা বানিয়ে যাচ্ছেন ষাটোর্ধ্ব আছিয়া। ১০ টাকায় একটি পিঠা, সঙ্গে দুই রকমের চাটনি। ক্রেতাদের কাছে সামান্য দামের এই নাশতাই আছিয়ার কাছে সংসার চালানোর সম্বল।
নগরের বাকলিয়া অ্যাক্সেস রোডের শাপলা আবাসিক এলাকার বিপরীতে তার এই দোকান। ঘরের এক পাশের টিনের দেয়াল আর বাঁশের খুঁটির ওপর দাঁড়ানো ত্রিপলের ছাউনির নিচেই চলে পিঠা বানানো ও বিক্রির কাজ। বিকেল ৩টা থেকে রাত ১০টা, কখনো ১১টা পর্যন্ত মাটির চুলার সামনে কাটে তাঁর সময়।
দিনে ৮০ থেকে ৯০টি পিঠা বিক্রি করেন আছিয়া। তাতে আয় হয় ৮০০ থেকে ৯০০ টাকা। এই সামান্য আয়েই সামলাতে হয় অসুস্থ স্বামী, পড়ুয়া ছেলের খরচ আর মাসে ছয় হাজার টাকার ঘর ও দোকানভাড়া।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗