হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশের লিড

সংবাদ থেকে
তাওহীদ হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৩০ রানের লিড পেয়েছে বাংলাদেশ। ২৪২ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। তার ক্যারিয়ারসেরা ইনিংসে ভর করে ৩৮৬ রানে থেমেছে স্বাগতিকদের প্রথম ইনিংস।
শনিবার (৭ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে ৭ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে ৭ উইকেট হাতে রেখে ৮৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। ২৯ রানে অপরাজিত থেকে মাঠে নেমেছিলেন তাওহিদ হৃদয় আর ১৯ রানে মুশফিকুর রহিম। তৃতীয় দিনে আর বেশি সময় ব্যাটিং করতে পারেননি মুশফিক। দলের বিপদ বাড়িয়ে সকালেই ফিরে যান তিনি। ৭৬ বলে ৩৪ রানে ফিরে যান তিনি। এরপর দলের বিপদে হাল ধরার দায়িত্ব ছিল অভিজ্ঞ লিটন দাসের। কিন্তু যেন নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে ফেরেন। ৭ বলে ৮ রান করেই শিকার হন ক্যারিবীয়ান স্পিনার জোমেল ওয়ারিকানের। এরপর মেহেদী হাসান মিরাজ ৩০ বলে ১৬ রান করে সাজঘরের পথ দেখেন রোস্টন চেজের বলে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


