
প্রথাগত নেতৃত্বে নতুন প্রজন্মের প্রতিনিধি : ইখিন চৌধুরীর স্বপ্ন, সংগ্রাম ও প্রত্যয়
পার্বত্য চট্টগ্রামের ভূমি ও বাজার ব্যবস্থাপনার রয়েছে দীর্ঘ ঐতিহাসিক প্রেক্ষাপট। ১৮৬০ সালের ২০ জুন পার্বত্য চট্টগ্রাম জেলা গঠনের মধ্য দিয়ে এ অঞ্চলে প্রথম ব্রিটিশ ভারতের প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে বিভিন্ন আইন ও বিধির ধারাবাহিকতায় ১৯০০ সালে প্রণীত হয় ‘চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন’, যা পার্বত্য চট্টগ্রামের ১৯০০ সালের শাসনবিধি নামে পরিচিত। এই বিধির অধীনেই ১৯৩৭ সালে প্রণীত হয় ‘পার্বত্য চট্টগ্রাম বাজার ফান্ড বিধিমালা’। ভূমি ব্যবস্থাপনার জন্য হেডম্যান এবং বাজার ব্যবস্থাপনার জন্য বাজার চৌধুরী পদ সৃষ্টি করা হয়।
দীর্ঘদিনের এই প্রথাগত ব্যবস্থার মধ্যেই ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন খাগড়াছড়ির উচ্চশিক্ষিত তরুণী ইখিন চৌধুরী। খাগড়াছড়ি জেলার সর্বকনিষ্ঠ নারী হেডম্যান ও বাজার চৌধুরী হিসেবে একই সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তিনি। বাবা সুইলাপ্রু চৌধুরী ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর মারা গেলে পদ দুটো শূন্য হয়। তাই বাবার অবর্তমানে অল্প বয়সেই তাঁর কাঁধে এসে পড়ে এই দায়িত্ব। ২০২২ সালের ১ ডিসেম্বর দাদা প্রয়াত চাইথোয়াইঅং চৌধুরীর নাতনি হিসেবে তৃতীয় প্রজন্মের উত্তরসূরি হয়ে তিনি এই দায়িত্ব লাভ করেন।
খাগড়াছড়ি শহরে বেড়ে ওঠা ও বসবাস হলেও তাঁর দায়িত্বাধীন মৌজা পানছড়ি উপজেলার সীমান্তবর্তী ২৪২ নম্বর পুজগাং মৌজা। অন্যদিকে, বাজার চৌধুরী হিসেবে দায়িত্ব পালন করছেন পানছড়ি উপজেলা সদরের পানছড়ি বাজারে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
