মুজিবনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
Source: Meherpur Pratidin / Bangladesh

সংবাদ থেকে
মুজিবনগরে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপায়ন দেব।
সভায় ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। বক্তারা জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব, দেশপ্রেম, জাতীয় ঐক্য ও দেশের প্রতি দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন।
Original report: Meherpur Pratidin
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗