13 November 2026, 09:25 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

রেলওয়ের জায়গায় বহুতল ভবন নির্মাণ বন্ধের নির্দেশ

Source: Dhaka News24 / Crime

সংবাদ থেকে

নিউজ ডেস্ক: ময়মনসিংহে রেলওয়ের জমি দখল করে ১৮ তলা ‘এলিট টাওয়ার’ নির্মাণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বুধবার বিকেলে নগরের মিন্টু কলেজ এলাকায় অভিযান চালিয়ে ভবনটির নির্মাণকাজ অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে ভবনটির অনুমোদিত নকশা বাতিলের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা।

বুধবার বিকেলে রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা এরশাদ উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে নগরের মিন্টু কলেজ এলাকায় জমি পরিমাপ করেন। এ সময় তিনি দেখতে পান, সড়ক-সংলগ্ন রেলওয়ের প্রায় ১৩ ফুট জায়গা ‘এলিট টাওয়ারের’ সীমানার ভেতরে অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিমাপ শেষে তিনি তাৎক্ষণিক ভবনটির নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন এবং রেলওয়ের অনুমতি ছাড়া পুনরায় কাজ চালালে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

এর আগে দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলু মিয়ার নেতৃত্বে নির্মাণাধীন ওই ভবনে বিশেষ অভিযান চালানো হয়। প্রভাবশালী একটি সিন্ডিকেট রেলওয়ের মূল্যবান সম্পত্তি দখল করে এই বহুতল ভবন নির্মাণ করছে– এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

Original report: Dhaka News24

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending