মসজিদ কমিটি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা নিহত

সংবাদ থেকে
রাকিব আওয়াল পাপুল,শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সালেহ আহমেদ (৬০) নামের এক স্থানীয় বিএনপি নেতা নিহত হয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সালেহ আহমেদ ভারুয়া গ্রামের মরহুম আব্দুর রহমানের ছেলে এবং স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতা ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান- সম্প্রতি ভারুয়া বাজার জামে মসজিদের সভাপতি নির্বাচিত হন সালেহ আহমেদ। কিন্তু তাঁর এই নির্বাচন নিয়ে আপত্তি জানান নলকুড়া ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মতিন ও তাঁর সহযোগীরা। জুমার নামাজের আগে এই বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মতিনের পক্ষের লোকজন সালেহ আহমেদের ওপর হামলা চালালে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
