জাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
Source: Jamalpur News24 / Bangladesh

সংবাদ থেকে
মো: মিরাজুল ইসলাম,জাবিপ্রবি: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. আমির হোসেন।
কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেনের সভাপতিত্বে ও রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শরীফ আর রাফি। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Original report: Jamalpur News24
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗