সরকারের সাত মাসের কর্মকাণ্ডে জনগণের মধ্যে উৎকণ্ঠা বেড়েছে : এটিএম মাসুম

সংবাদ থেকে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে শপথ না নিয়ে সরকার জনগণের সঙ্গে গাদ্দারি করেছে। জনগণের প্রত্যাশা উপেক্ষা করে সরকার দেশ পরিচালনা করছে। এতে দেশে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা বাড়ছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে চাঁদপুর আল-আমিন একাডেমির ছাত্রী ক্যাম্পাসে জেলা আমিরের শপথ গ্রহণ ও জেলা মজলিশে শুরার সদস্য নির্বাচন উপলক্ষে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ টি এম মাসুম বলেন, শপথ অনুষ্ঠান একটি আবেগঘন ও গুরুত্বপূর্ণ আয়োজন। মনের আবেগ ও দৃঢ় প্রত্যয় নিয়ে শপথ গ্রহণ করতে হবে এবং তা বাস্তবায়নেও আন্তরিক হতে হবে। বর্তমান সরকারের সাত মাসের কর্মকাণ্ডে জনগণের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে। অন্যদিকে সংস্কারের পক্ষে আয়োজিত কর্মশালাগুলোতে জনগণের মধ্যে আশাবাদ ও উৎসাহ সৃষ্টি হয়েছিল। তাঁর দাবি, দেশের ৭০ শতাংশ মানুষ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। কিন্তু সরকার সেই সনদ বাস্তবায়নের শপথ নেয়নি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗


