সবুজে ভরা মাঠ, কৃষকের চোখে জল: ১৭ টাকার মরিচ হাতবদলে ৫০ টাকা

সংবাদ থেকে
এম আর সাইফুল,মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জে চলতি মৌসুমে কাঁচা মরিচের ব্যাপক ফলন হলেও ন্যায্যমূল্য না পেয়ে লোকসানের আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ মাত্র ১৭ থেকে ১৮ টাকায় বিক্রি হলেও, হাতবদল হয়ে খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে- এবার ৭৫০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ১ হাজার ৫০ হেক্টর জমিতে। ময়নামতি, গ্রিন সুপার, নাগা ফায়ার, বিজলি ও গ্রিন স্টারের মতো বিভিন্ন জাতের মরিচ চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন ৪২ হাজার মেট্রিক টন ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং স্থানীয় চাহিদা মিটিয়ে এসব মরিচ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে।
তবে বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম উৎপাদন খরচের নিচে নেমে এসেছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗


