লক্করঝক্কর নয়াহাট সেতু, ২৯ বছরেও টনক নড়েনি কারও; দুর্ভোগে কর্ণফুলীর অর্ধলক্ষ মানুষ

সংবাদ থেকে
লোহার জরাজীর্ণ পাটাতন। কোথাও জোড়াতালি, কোথাও নড়বড়ে কাঠামো। এর ওপর দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন অর্ধলক্ষাধিক মানুষ। রিকশা ছাড়া অন্য কোনো যানবাহন চলাচলের সুযোগ নেই। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা নয়াহাট সেতুর এমন দশা প্রায় ২৯ বছর ধরে। কয়েক দফা সংস্কার আর জনপ্রতিনিধিদের আশ্বাসেও বদলায়নি সেতুটির অবস্থা। নতুন সেতু নির্মাণের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিরা আসেন, প্রতিশ্রুতি দেন, আবার চলে যান। কিন্তু সেতু নির্মাণের উদ্যোগ আর বাস্তবায়িত হয় না। একসময় পটিয়া উপজেলার সঙ্গে যুক্ত থাকায় উন্নয়নবঞ্চিত ছিলেন তাঁরা। ২০১৬ সালে কর্ণফুলী উপজেলা গঠনের পরও সেই বঞ্চনা কাটেনি। তবে এলজিইডি বলছে, নতুন সেতু নির্মাণের জন্য সমীক্ষা হয়েছে, প্রকল্পের প্রস্তাবনাও মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
জানা গেছে, ত্রিমুখী শাসনে জর্জরিত পশ্চিম পটিয়ার পাঁচ ইউনিয়ন নিয়ে ২০১৬ সালের ৯ মে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে কর্ণফুলী উপজেলা। এরপর দশ বছরে উপজেলার বিভিন্ন প্রধান সড়কে সংযোগ সেতু নির্মিত হলেও চরপাথরঘাটা নয়াহাট সেতুটি রয়ে গেছে ঝুঁকিপূর্ণ অবস্থায়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗