7 November 2026, 19:38 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

আপনারা যদি বাড়াবাড়ি করেন তাহলে আমরা ছাড় দিবো না- ইঞ্জি. মমিনুল হক এমপি

Source: Chandpur Times / Bangladesh

সংবাদ থেকে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর ৫ হাজীগঞ্জ শাহরাস্তি আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, শেখ হাসিনা এ দেশে আর আসবে না, তবে ডিসেম্বর পর্যন্ত গণভবনের যাদুঘর পাহারা দিতে হবে। ভারতে বসে হুঁকার দিয়ে লাভ নেই বিএনপি ৪০ বছর রাস্ট্র ক্ষমতায় থাকবে কারন বিএনপিকে ক্ষমতায় এ দেশের জনগণ এনেছে। আওয়ামী লীগ গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মী ভাইদের মাছের ঘের দোকান পাট ব্যবসা বানিজ্য দখল করেছে। অন্যায় ভাবে মিথ্যা মামলায় হাজার হাজার নেতাকর্মীদের জেলের ভাত খাওয়াইছে। তার কিছুই আমরা দেখাইনি। প্রতিশোধ পরায়ণ হবো না তবে আপনারা যদি বাড়াবাড়ি করেন তাহলে আমরা ছাড় দিবো না।

এমপি আরও বলেন, বাংলাদেশের অর্থ গত ১৭ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার করেছে আওয়ামী লীগ। তাদেরকে আর বাংলাদেশের মাটিতে ডুকতে দেওয়া হবে না। আপনারা জানেন একটা চোরকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছে পাশ্ববর্তী দেশ ভারত। এই দেশের লোক ভারতের কবজা থাকতে চায় না। শেখ হাসিনাকে নিয়ে নতুন কোন চাল দেখানোর চেষ্টা করলে এ দেশের ২০ কোটি লোক তা আন্দোলনের মাধ্যমে প্রতিহত করবে। শেখ হাসিনার ঠিকানা এ বাংলার মাটিতে আর হবে না। যারা বিভিন্ন ফেইসবুক ইউটিউব দেখে রাস্তায় নামবেন তাদেরকে রক্ষা করা আমি বা আমার দল নিবে না। তাদেরকে আইনের আওতায় পড়তে হবে। আজকে থেকে আপনারা গ্রাম পর্যায়ে আওয়ামী লীগের অত্যাচারকারী নেতাকর্মীর লিস্ট থানায় দিবেন তবে কোন মতে নিজেদের হাতে আইন তুলে নিবেন না। এসব অন্যায়কারীদের আসপালন আর বাড়তে দেওয়া যাবে না। এদেশের মানুষকে ভালো রাখতে তারেক জিয়া সরকার দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আগামী বছরের মধ্যে দেশের অর্থনীতি আরো শক্তিশালী হবে। চাকরি ব্যবসা বানিজ্য নানা কাজের গতি বৃদ্ধি পাবে। তাই এ সরকারের বাহিরে অন্যকোন চিন্তাভাবনা মাথায় না আনার আহবান জানাই।

৭ নভেম্বর শনিবার বিকালে হাজীগঞ্জ বিশ্বরোড উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মনিরুজ্জামান মনির ও যৌথ সঞ্চালনা করেন এম এ রহিম পাটোয়ারী ও মিজানুর রহমান সেলিম। এসময় উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌরসভার ১২ টি ওয়ার্ডের বিএনপির তৃনমুল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Original report: Chandpur Times

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending