গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

সংবাদ থেকে
ঢাকা: গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর পাশাপাশি প্রতিটি ইউনিয়নে নতুন করে দু’জন নারী গ্রাম পুলিশ নিয়োগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে গ্রাম পুলিশ সদস্যদের মোবাইল ফোন বিল, থানায় যাতায়াত ভাতা এবং অবসরকালীন আনুতোষিকও বাড়ানো হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশদের মহাসমাবেশে এসব ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী জানান, বর্তমানে গ্রাম পুলিশ সদস্যদের মাসিক বেতন সাড়ে ৭ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে। আর গ্রাম পুলিশ প্রধানদের বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে সাড়ে ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আজ ৭ নভেম্বর থেকেই এসব সিদ্ধান্ত কার্যকর হবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗


