জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আমঝুপিতে বিএনপির আলোচনা সভা ও মিছিল

সংবাদ থেকে
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুরের আমঝুপিতে আলোচনা সভা ও মিছিল করেছে সদর উপজেলা বিএনপি।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে সদর উপজেলার আমঝুপি বাজারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব সোনা ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আকিব জাভেদ সেনজিরসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
