৭ নভেম্বর ২০২৬, ২০:৪৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

জিয়াউর রহমানের আদর্শ ধারন করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে- এমপি মানিক

সূত্র: Chandpur Times / বাংলাদেশ

সংবাদ থেকে

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা করেছে জেলা বিএনপি। শনিবার (৭ নভেম্বর) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এ দিনটি আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে জনগণের দল। এ দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি মহান স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রনায়ক।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনা ধারণ করেই বিএনপি এগিয়ে যাচ্ছে। দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি তাঁর যোগ্য নেতৃত্ব ও রাষ্ট্র পরিচালনার দক্ষতার মাধ্যমে বাংলাদেশসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের সক্ষমতার পরিচয় দিয়েছেন। দেশ ও জনগণের কল্যাণে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর