ফরিদগঞ্জে আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

সংবাদ থেকে
চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
শুক্রবার (৬ নভেম্বর) রাতে চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের বিশেষ নির্দেশনায় এবং ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এরশাদ উল্ল্যাহর সার্বিক পরিচালনায় থানার এসআই – এএসআইগন এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন ইউনিয় থেকে ৭ নেতাকর্মীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল হাশেম (৬০), পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম খান (৫৫), একই ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মো. সুমন খাঁন (৪০), ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইউসুফ সর্দার (৩১), সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাখাওয়াত হোসেন কাকন (৫০), গুপ্টি পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. হারিছুজ্জামান (৪১) এবং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা খায়ের ভূঁইয়া (৫০)।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗


