8 November 2026, 07:08 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

ঈশানবালা চরে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে- বিডা চেয়ারম্যান

Source: Chandpur Times / Bangladesh

সংবাদ থেকে

মেঘনা নদীবেষ্টিত চাঁদপুরের হাইমচর উপজেলার দুর্গম ঈশানবালা চর। যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা ও শিল্পায়নের অভাবে দীর্ঘদিন ধরে পিছিয়ে রয়েছে এ অঞ্চলের মানুষের জীবনমান। তবে এবার সেই চিত্র বদলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ঈশানবালা চরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাইয়ে সরেজমিন পরিদর্শন করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

শনিবার (৭ নভেম্বর) সকালে তাঁর নেতৃত্বে পরিদর্শনকালে চরটির ভৌগোলিক অবস্থান, জমির প্রাপ্যতা, যোগাযোগব্যবস্থা এবং শিল্পকারখানা স্থাপনের সম্ভাব্যতা পর্যালোচনা করা হয়। এ উদ্যোগ বাস্তবায়িত হলে নতুন বিনিয়োগ, শিল্পায়ন ও ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, ঈশানবালায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হলে শুধু শিল্পকারখানাই গড়ে উঠবে না, বদলে যাবে পুরো চরাঞ্চলের আর্থসামাজিক বাস্তবতা। কর্মসংস্থানের সুযোগ তৈরি হলে স্থানীয় মানুষের জীবিকার জন্য অন্যত্র ছুটে যাওয়ার প্রবণতাও কমতে পারে।

Original report: Chandpur Times

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending