সাতকানিয়ায় শিক্ষাসফরের বাস খাদে, শিক্ষিকাসহ নিহত ২, আহত ৩০
Source: Chattogram Pratidin / Bangladesh

সংবাদ থেকে
সমুদ্রনগরী কক্সবাজারে শিক্ষা সফরে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের ডোবায় পড়ে গেছে। এতে মাদ্রাসা শিক্ষিকাসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জনের শিক্ষার্থী ও শিক্ষক।
শনিবার (৭ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট রেলক্রসিং সংলগ্ন কেবিএম ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন—কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অর্থনীতি বিভাগের প্রভাষক সোহানা আফরোজ (৪৫) ও একই মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক নাদেরা আফরোজের স্বামী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৬)।
Original report: Chattogram Pratidin
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗