7 November 2026, 21:36 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা

Source: Chandpur Times / Bangladesh

সংবাদ থেকে

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিকাল ৩টায় মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদলের সভাপতিত্বে এবং মতলব পৌর বিএনপির সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন প্রধানের পরিচালনায় বক্তব্য রাখেন মাতলা পৌর বিএনপি’র সভাপতি শোয়েব আহমেদ সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ বিল্লাল হোসেন মৃধা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান সরকার, চাঁদপুর জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা মোঃ জাকির হোসেন, মতলব পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন,উপজেলা বিএনপির সহ সভাপতি ও উপাদী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন খান, উপজেলা কৃষকদলের সভাপতি হানিফ পাটোয়ারী, উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ,উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ও সাবেক কমিশনার মল্লিক মোঃ শাহজাহান, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কাইয়ুম, মতলব পৌর যুবদলের আহবায়ক ও মতলব বাজার বনিক সমিতির সভাপতি মজিবুর রহমান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবের সিদ্দিকী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিরান হোসেন মিয়াজী, শাহীন ভুইয়া,উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান,পৌর ২নং ওয়ার্ড যুবদলের আহবায়ক মোঃ শাহীন হোসেন প্রধান প্রমুখ।

আলোচনা সভার ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠানের সভাপতি এনামুল হক বাদল বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ ভূমিকা তৎকালীন রাজনৈতিক অস্থিরতার মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তি এবং রাষ্ট্রের নতুন দিকনির্দেশনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরবর্তীতে তিনি নির্বাচনের মাধ্যমে বেসামরিক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

Original report: Chandpur Times

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending