শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের প্রথম জয়
Source: Silkcity News / Sports

সংবাদ থেকে
আফগানিস্তানের কাছে প্রথম ম্যাচ হারলেও এবার লঙ্কানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের এবারের আআসরে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে এদিন ৪৫ রানের জয় পেয়েছে টাইগার যুবারা।
ওমানের আল আমেরাতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার খেলতে পারেনি বাংলাদেশ। ২ বল বাকি থাকতে ২৪৫ রানে গুটিয়ে যায় টাইগাররা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৮২ রান করেন আহসান আল মুমিন।
এ ছাড়া ৮৩ বলে ৫৯ রান করেন এসকে জারিফ সিয়াম। আব্দুল্লাহ আল মুহি ৩০ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে সেথমিকা সেনেরিরত্নে চারটি, গিমহান মেন্ডিস তিনটি ও কউশিকা কুমারাসিংহে দুটি উইকেট শিকার করেন।
Original report: Silkcity News
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗