7 November 2026, 23:05 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

রাজশাহীতে মোটরসাইকেলে এসে নারীর ব্যাগ ছিনতাই, গ্রেপ্তার ২

Source: Sonali Sangbad / Crime

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে স্বামীর সঙ্গে অটোরিকশায় যাওয়ার পথে এক নারীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এয়ারপোর্ট থানা পুলিশ।

ঘটনার প্রায় তিন সপ্তাহ পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও ভুক্তভোগী দম্পতির শনাক্তকরণের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কর্ণহার থানার ঘোষপুকুর গ্রামের আবদুল আলীমের ছেলে আরিফুল ইসলাম ওরফে আকাশ (২৩) এবং একই থানার সুন্দলপুর গ্রামের সালতাব আলীর ছেলে হাসিবুর রহমান (২০)। পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ইসরাত জাহান (৩৫) স্বামীর সঙ্গে অটোরিকশায় করে মোহনপুর উপজেলার ধুরইল গ্রামের দিকে যাচ্ছিলেন।

Original report: Sonali Sangbad

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending