8 November 2026, 06:48 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

পুলিশের রাজশাহী রেঞ্জে যোগদান করলেন নতুন ডিআইজি

Source: Sonali Sangbad / Bangladesh

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার: পুলিশের রাজশাহী রেঞ্জের নতুন উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) হিসেবে যোগদান করেছেন মীর আশরাফ আলী। শনিবার সন্ধ্যায় তিনি রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে গত মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়। তিনি এর আগে রেলওয়ে পুলিশের ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে পদায়নের পর তাঁর স্থলাভিষিক্ত হলেন মীর আশরাফ আলী। মীর আশরাফ আলী ১৭তম বিসিএসের মাধ্যমে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তাঁর পৈতৃক বাড়ি বগুড়া সদর উপজেলায়।

Original report: Sonali Sangbad

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending