বাঘায় মাজারের গ্রিল কেটে দান বাক্স ভেঙে টাকা চুরি

সংবাদ থেকে
বাঘা প্রতিনিধি: বাঘা উপজেলার হযরত শাহ আব্দুল হামিদ দানিশ মন্দ রহঃ এর প্রাচীর বেষ্টিত মাজারের গ্রিল কেটে ও বাঘার দিঘির পূর্ব দিকে কেন্দ্রীয় গোরস্থানের দান বাক্সের তালা ভেঙ্গে ভেতরের সমস্ত টাকা চুরির ঘটনা ঘটেছে।
গত শুক্রবার দিবাগত রাতের যেকোনো সময়ে চুরির এই ঘটনা ঘটে। বাঘা মাজার পরিচালনা কমিটির সদস্য সচিব ও ওয়াকফ এস্টেটের মোতয়াল্লী এবং গোরস্থান কমিটির সভাপতি খন্দকার আনোয়ারুল ইসলাম চুরির বিষয়টা নিশ্চিত করেছেন। মাজারের দক্ষিণে প্রবেশ দ্বারের মূল গেটের গ্রিলে তালা লাগানো ছিল। গোরস্থানের দান বাক্স অরক্ষিত ছিল। মাজার ও গোরস্থানের দায়িত্বশীল দুই ব্যক্তির সাথে কথা বললে তারা পূর্বের কালেকশন মতে টাকার পরিমাণ প্রায় ১ লাখের বেশি হতে পারে বলে ধারণা করছেন।
মোতয়াল্লী খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ২২ দিন আগে মাজারসহ আরো ৪টি দান বাক্স খুলে গণনা করে মোট ১ লাখ ৯০ হাজার টাকা পাওয়া গেছে। সেই মতে চুরি যাওয়া টাকার পরিমাণ আনুমানিক ১ লাখের মতো হতে পারে। গোরস্থান কমিটির সূত্র জানায়, গত ১ মাস আগে তালা খুলে টাকা গণনা করে ৭ হাজার টাকা পাওয়া গেছে। সেই গোরস্থানে দান বাক্স থেকে টাকার পরিমাণ ওই রকম হতে পারে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
