9 November 2026, 01:02 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

তানোরে রোপা আমন কাটার প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা

Source: Sonali Sangbad / Bangladesh

সংবাদ থেকে

সাইদ সাজু, তানোর থেকে: রাজশাহীর তানোর উপজেলা দিগন্ত জুড়ে রোপা আমন ধানের মাঠে মাঠে এখন শীতের আগমনীর হিমেল হাওয়ায় দুলছে কৃষকের স্বপ্নের সোনালী রঙ্গের রোপা আমন ধান। অল্প কয়েকদিনের মধ্যেই পুরো দমে শুরু হবে রোপা আমন কাটা ও মাড়াই। রোপা আমন ধান ঘরে তোলার প্রস্তুতি নিতে শুরু করেছেন কৃষাণ- কৃষাণিরা।

গ্রামে গ্রামে বাড়ির আঙ্গিনা ও উঠান পরিষ্কার করে ধোয়া মুছায় ব্যস্ত কিষাণিরা। কৃষকরাও প্রস্তুতি নিতে শুরু করেছেন স্বপে¦র সেই ফসল ঘরে তোলার। অন্য বছরগুলোতে কৃষকরা ধানের দামে তেমন খুশি না হলেও এ বছর দাম ভালো থাকায় এবং বাম্পার ফলনের আশায় চোখে মুখে খুশির ঝিলিক ও উৎফুল্লতা নিয়ে কৃষাণ-কৃষাণিরা বাড়ির আঙ্গিনা ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন।

কৃষকরা বলছেন, এবছর আবহাওয়া অনুকূল থাকায় এবং বৃষ্টির ঘাটতি না থাকায় আমন ধানের বাম্পার ফলন হবে। সেই সাথে বর্তমানে বাজারে ধানের যে দাম রয়েছে তাতে লাভ হবে কৃষকদের। অতীতের যে কোন বছরের চেয়ে এ বছর কৃষকরা অধিক ফলন পাবে বলে আশা করছেন। ফলে, কৃষকরা খুশি মনে রোপা আমন ধান ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছেন।

Original report: Sonali Sangbad

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending