11 November 2026, 05:11 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

৭ নভেম্বর জিয়াউর রহমানের দিন: মৌলভীবাজারে জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে এমপি এম নাসের রহমান

Source: Moulvibazar24 / Politics

সংবাদ থেকে

মৌলভীবাজার২৪ ডেস্ক: ৭ নভেম্বর হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দিন মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

​শনিবার (৭ নভেম্বর) বিকেলে পৌরসভা মেয়র চত্বর সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে আবার মেয়র চত্বর গিয়ে শেষ হয়।র‍্যালিতে নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, ফেস্টুন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড শোভা পায়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এম নাসের রহমান বলেন,৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। সিপাহি-জনতার ঐক্যের এই দিনে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তি দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেন।

Original report: Moulvibazar24

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending