13 November 2026, 04:25 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

Source: TechZoom / Bangladesh

সংবাদ থেকে

ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সামাজিক প্রভাব তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ‘মিনিংফুল বিজনেস ১০০’ (এমবি১০০) তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের প্রযুক্তিনির্ভর রিটেইল ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) দুটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদানের জন্য প্রিয়শপকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে। ক্ষেত্র দুটি হলো ‘মর্যাদাপূর্ণ কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি’ এবং ‘শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো’।

প্রযুক্তিনির্ভর কমার্স ও এমবেডেড ফাইন্যান্স ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে মুদি দোকানি, ব্র্যান্ড, আর্থিক প্রতিষ্ঠান ও সরবরাহব্যবস্থার বিভিন্ন অংশীজনকে একটি প্ল্যাটফর্মে যুক্ত করছে প্রিয়শপ। এর ফলে খুচরা ব্যবসার পুরো সরবরাহব্যবস্থায় দক্ষতা বাড়ানোর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পণ্য ও আর্থিক সেবায় প্রবেশাধিকার সহজ হচ্ছে।

Original report: TechZoom

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending