8 November 2026, 10:31 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

মানব পাচারকারীদের দৌরাত্ম্য থামাতে হবে

Source: Daily Probaha / Opinion & Editorial

সংবাদ থেকে

কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারীদের সঙ্গে গোলাগুলির সময় এক সেনা সদস্য নিহত হওয়ার ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক, একই সঙ্গে উদ্বেগেরও। বেশ কিছুদিন থেকে ওই এলাকায় মানব পাচারকারীদের দৌরাত্ম্যের খবর আলোচনায় আসছে। সাধারণ মানুষকে অপহরণের পর জিম্মি করে মুক্তিপণ আদায় করছে, অনেককে জোরপূর্বক বিদেশে পাচার করছে।

প্রায়ই হতাহতের ঘটনা ঘটছে। এবার একজন সেনা সদস্যের প্রাণ গেল, যা আমাদের দেশের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা এ ঘটনায় শোক ও নিহতের পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। টেকনাফের হ্নীলা ইউনিয়নে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন দুর্গম পাহাড়ি এলাকায় সশস্ত্র ডাকাতগোষ্ঠী ও মানব পাচারকারী চক্রের অবস্থানের তথ্য পেয়ে সেনাবাহিনীর নেতৃত্বে বিজিবি ও টেকনাফ থানার পুলিশ যৌথ অভিযান চালায়।

এ সময় সশস্ত্র মানব পাচারকারী ও ডাকাতদলের সদস্যদের সঙ্গে আইন-শৃঙ্খরা রক্ষা বাহিনীর মুখোমুখি সংঘর্ষ ও পাল্টাপাল্টি গোলাগুলি হয়। অভিযানে মো. তিতাস শেখ নামের এক সেনা সদস্য গুলিবিদ্ধ হন। তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য টেকনাফের নয়াপাড়ার আইআরসি হাসপাতালে নেওয়া হয়।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending