8 November 2026, 14:23 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা: তৃতীয় দফায় রিমান্ড শেষে কারাগারে দীপ

Source: Daily Probaha / Crime

সংবাদ থেকে

প্রবাহ রিপোর্টঃ তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তার ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে তৃতীয় দফায় রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।শনিবার (৭ নভেম্বর) তৃতীয় দফায় ১০ দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।আটক রাখার আবেদনে বলা হয়, তিন দিনের পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদে আহমেদ শাহরিয়ার রেজা দীপ মামলার ঘটনা সম্পর্কে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

তবে তদন্তের স্বার্থে সেসব তথ্য গোপন রেখে যাচাই-বাছাই করা হচ্ছে। তিনি অত্যন্ত চতুর প্রকৃতির হওয়ায় একাধিক প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে গেছেন এবং নীরবতা পালন করেছেন।আরও বলা হয়, ঘটনার আগে তাহসিফ সাউরি, আহমেদ শাহরিয়ার রেজা দীপ ও জেরিকা তাসনিম দিশাকে একসঙ্গে বিভিন্ন স্থানে ঘোরাফেরা ও রেস্টুরেন্টে যেতে দেখা গেছে।

সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের কললিস্টসহ এ পর্যন্ত পাওয়া তথ্য-উপাত্ত পর্যালোচনায় দেখা গেছে, মৃত্যুর আগে সর্বশেষ তাহসিফকে দীপ ও দিশার সঙ্গে দেখা গেছে। এতে মামলার ঘটনায় তাদের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। এ অবস্থায় মামলার সুষ্ঠু তদন্ত, মূল রহস্য উদঘাটন এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের স্বার্থে দীপকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখা প্রয়োজন।এদিকে, আসামি পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করে, রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending