৭ নভেম্বর ২০২৬, ২৩:৫৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

নগরীতে বাবার সম্পত্তিতে আগ্রহ : বাবার প্রতি দায়িত্বে অনীহা! ভাইকে হাসপাতাল থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বোনদের

সূত্র: Daily Probaha / বাংলাদেশ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগরীর পূর্ব বানিয়াখামারের আল মামুনুর রশিদ খোকনের (৫৫) জীবদ্দশায় সম্পত্তির ভাগ, জমিজমা, বাড়িঘর কিংবা অর্থসম্পদ নিয়ে শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ। নানা নাটকীয়তার আশ্রয় নিচ্ছেন সন্তানরা। অথচ বাবার শারীরিক অসুস্থতা, মানসিক কষ্ট কিংবা দৈনন্দিন প্রয়োজনে বছরের পর বছর তারা খোঁজ নেননি বলে অভিযোগ রয়েছে।

সম্প্রতি খোকনের বোনরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করতে ভর্তি করলে সেখান থেকে তাকে নিয়ে যান সন্তানরা।

শনিবার (৭ নভেম্বর) খোকনের বোন নাসরিন আক্তার খুকু বলেন, আমার বোন মুর্শিদা বাগমারা বাড়ি। তিন তারিখ ফোন দিয়ে আমাকে জানায় আমার মেজ ভাইকে তার ছেলেমেয়েরা তার বারান্দায় অচেতন অবস্থায় রেখে গেছে। এরপরে আমরা আমাদের ভাইয়ের কাছ থেকে জানতে পারি তার সাথে কি অমানুষিক নির্যাতন চালিয়েছে তারা এরপরে আমরা খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করি ৪ তারিখে আমার ভাইকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি ৫ তারিখ রাতে আমার ভাইয়ের ছেলে মেয়ে সাথে ২০-২৫ জন লোক নিয়ে এসে আমার ভাইকে ছিনিয়ে নিতে আসে। আশপাশে থাকা হাসপাতালের লোকজন এবং আমরা আমার ভাইকে রাখার চেষ্টা করি। পরে তারা পুলিশ নিয়ে এসে আমার ভাইকে নিয়ে যায় তাদের বাসায়। আমরা প্রশাসনের কাছে আমার ভাইয়ের নিরাপত্তা ও সুচিকিৎসার দাবি করছি।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর