৭ নভেম্বরের চেতনাই চক্রান্ত রুখে দেওয়ার প্রেরণা : শফিকুল আলম তুহিন
সংবাদ থেকে
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিকুল আলম তুহিন ৭ নভেম্বরের চেতনার ধারাবাহিকতা তুলে ধরে বলেছেন, ১৯৯০ সালের ডিসেম্বরে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার হুসেইন মুহম্মদ এরশাদের শাসনের অবসান ঘটিয়েছিল। পরবর্তী সময়ে শেখ হাসিনার নেতৃত্বে নতুন কায়দায় বাকশাল প্রতিষ্ঠার চেষ্টা হলেও তা চূড়ান্তভাবে পরাজিত হয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানেও ৭ নভেম্বরের সেই সংহতি ও বিপ্লবের চেতনাই মানুষকে উদ্বুদ্ধ করেছে। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের মূল রাজনৈতিক দর্শন হচ্ছে প্রকৃত গণতন্ত্র। এ দেশের মানুষ মুক্ত বাতাসে প্রাণ খুলে কথা বলতে চায়, নির্ভয়ে ও নিঃসংকোচে নিজের মত প্রকাশ করতে চায়। এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুসংহত ও শক্তিশালী রাখার সুতীব্র আকাক্সক্ষা মানুষের মধ্যে সব সময় বিরাজমান। ঐতিহাসিক ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের চেতনা যুগের পর যুগ সেই জাতীয় আকাক্সক্ষাকেই জাগ্রত রেখে চলেছে।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঘোষিত সপ্তাহব্যাপী কর্মসূচির প্রথম দিনে শনিবার (৭নভেম্বর) সন্ধ্যায় নগরীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত নগরীতে বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম তুহিন বলেন, ১৯৭১ সালের রণাঙ্গনে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিকে মুক্তির দিশা দেখিয়েছিলেন। আর ১৯৭৫ সালের ৭ নভেম্বর বন্দিদশা থেকে মুক্ত হয়ে তিনি ক্ষয়িষ্ণু ও সংকটাক্রান্ত জাতিকে ঐক্যবদ্ধ করে বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেন। শহীদ জিয়ার সেই দূরদর্শী নেতৃত্ব ও আদর্শ আজও আমাদের প্রতিটি আন্দোলন-সংগ্রামে মূল প্রেরণা জুগিয়ে আসছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, কোনো অপশক্তি বা ষড়যন্ত্রই এ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। সার্বভৌমত্ব রক্ষা ও গণতান্ত্রিক অধিকার পুনর্প্রতিষ্ঠায় ৭ নভেম্বরের মূলসুর ধারণ করে জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপি প্রস্তুত রয়েছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগরীর আয়োজনে অনুষ্ঠিত এই আলোকচিত্র প্রদর্শনীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, মুক্তিযুদ্ধ, ৭ নভেম্বরের ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লব এবং দেশ পুনর্গঠনের বিরল ছবি ও প্রামাণ্যচিত্র তুলে ধরা হয়। মহানগর স্বেচ্ছাসেবক দল এর আহবায়ক মিরাজুর রহমান মিরাজের সভাপতিত্বে ও সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইসতির পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান টিটু, মিরাজ শাহীন শুভ, মনজুর শাহীন র”বেল, ইবাদুল ইসলাম, সিফাত আহমেদ রিকি, সদর থানা স্বেচ্ছাসেবক দল এর সদস্য সচিব রায়হান বিন কামাল, সোনাডাঙা থানা স্বেচ্ছাসেবক দল এর সদস্য সচিব রাকিবুল হাসান, শেখ তারেক, ইমদাদুল হক, মোল্লা সনি,আরাফাত সুমন,ইয়াসিন আরাফাত ডালিম ,সাইফুল ইসলাম, ফজলে রাব্বি রাহুল, নাহিদুর রহমান জুয়েল ,ফয়সাল গাজী ফয়েজ ,মিঠুন গাজী, মো মাসুম বিল্লাহ,মাজহার”ল ইসলাম আরমান সহ থানা এবং ওয়ার্ড এর নেতাকর্মীরা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



