16 November 2026, 06:07 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

ফুডপান্ডাকে বিদায় জানালেন চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকরা, ঢাকায় কী হবে!

Source: TechZoom / Bangladesh

সংবাদ থেকে

চট্টগ্রামে ফুডপান্ডাকে বিদায় জানালেন রেস্টুরেন্ট মালিকরা। এবার প্রশ্ন উঠেছে, ঢাকায় কী হবে? চট্টগ্রামের মতো ঢাকাতেও ফুডপান্ডা বয়কটের উদ্যোগ নেওয়া হতে পারে- এমন গুঞ্জন শোনা যাচ্ছে রেস্টুরেন্ট ব্যবসায়ীদের মধ্যে। কমিশন, বিভিন্ন চার্জ ও ব্যবসায়িক শর্ত নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ থেকে ঢাকার রেস্টুরেন্ট মালিকদের মধ্যেও একই ধরনের অবস্থান তৈরির আলোচনা চলছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সম্মিলিত সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।

চট্টগ্রামে ফুডপান্ডার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় রেস্টুরেন্ট মালিকদের একটি বড় অংশ। দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি ও সমস্যা নিয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনা করেও আশানুরূপ সমাধান না পাওয়ায় সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাঁদের এ সিদ্ধান্তের প্রতি একাত্মতা প্রকাশ করে চট্টগ্রামে ফুডপান্ডার কার্যক্রম বন্ধ রেখেছে ঢাকার রেস্টুরেন্ট ব্র্যান্ড রোডসাইড কিচেনও।

রেস্টুরেন্ট মালিকদের অভিযোগ, ডেলিভারি প্ল্যাটফর্মটির কমিশন, বিভিন্ন চার্জ এবং ব্যবসায়িক শর্ত নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছে। এসব বিষয়ে প্রায় এক মাস ধরে বিভিন্ন মাধ্যমে ফুডপান্ডার সঙ্গে আলোচনা করা হলেও রেস্টুরেন্ট মালিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রত্যাশিত কোনো ফল পাওয়া যায়নি। এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকদের সম্মিলিত সিদ্ধান্তে ফুডপান্ডার কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে।

Original report: TechZoom

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending