ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল তরুণের
Source: Suprobhat Bangladesh / Bangladesh

সংবাদ থেকে
ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিসান (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের গহিরা-হেঁয়াকো সড়কের চাড়ালিয়াহাটের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের আকবর আলীর ছেলে। আহতদের মধ্যে একই ইউনিয়নের সৌরভ (২৩), সাগর (২৬) ও বারেক (৩২) রয়েছেন। তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
Original report: Suprobhat Bangladesh
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗