চুনারুঘাটে এসআরবির অভিযান অস্ত্র ও ইয়াবাসহ আটক ৪

সংবাদ থেকে
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্র ও ৫৪০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় আরও ৩-৪ জন পালিয়ে গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। গত শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাসুল্লা এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
এসআরবি-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বাসুল্লা এলাকার একটি বসতবাড়িতে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে এসআরবির একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।
এ সময় ৭-৮ জন পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়। অভিযানকালে বসতঘর থেকে দুটি লোহার চাকু, কাঠের বাটযুক্ত একটি লোহার চাকু, দুটি সুইচ গিয়ার চাকু, দুটি লোহার বল্লম, একটি দা, একটি চাপাতি, একটি রামদা, দুটি করাত, একটি লোহার পাত, মোটরসাইকেলের একটি লোহার চেইন ও দুটি লোহার সুজসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗