লায়ন্স ক্লাব অব নারায়নগঞ্জ ও সৈয়দ আহমদুল হক ফাউন্ডেশনের উদ্যোগে পইলে মানবতার সেবায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার উদ্বোধন

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইলে লায়ন্স কাব অব নারায়নগঞ্জ গ্রেটার ডিস্ট্রিক্ট ৩১৫ এ ২ ও সৈয়দ আহমদুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির এর ৩ দিন ব্যাপী কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টায় পইল উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনার সভার মাধ্যমে এর উদ্বোধন করা হয়।
লায়ন ডাঃ সৈয়দ হামেদুুল হক-এর সভাপতিত্বে ও মোঃ শামছুল হক এবং আব্দুল মুনিম চৌধুরী সাদি’র যৌথ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ^বিদ্যালয়ের সাবেক উপচার্য প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন ডাঃ সৈয়দ এম. আবরার জাবের, পিপি মোদারিছ আলী টেনু ও ডাঃ মীর মঈন উদ্দিন আহমেদ (ইমন)।
নারায়নগঞ্জের সহিতুননেসা লায়ন্স চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে সার্বিক সহযোগিতায় ছিলেন সৈয়দ আহমদুল হক ফাউন্ডেশনের সভাপতি ও পইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ। স্থানীয়রা জানান, জনকল্যাণমূলক সামাজিক উদ্যোগের মাধ্যমে প্রতি বছর হাজার হাজার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা, চশমা, ওষুধ বিতরণ এবং ছানি অপারেশণ করা হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


