৮ নভেম্বর ২০২৬, ০২:১০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বাবা-মায়ের পাশে শায়িত হলেন সাবেক চেয়ারম্যান ফরিদ খান চৌধুরী

সূত্র: Habiganj Express / বাংলাদেশ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ॥ বাবা-মায়ের পাশে শায়িত হলেন বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের জনপ্রিয় ব্যক্তিত্ব, বিশিষ্ট শালিস বিচারক ও সাবেক চেয়ারম্যান এনাম খান চৌধুরী ফরিদ। জানা যায়, বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনাম খান চৌধুরী ফরিদ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত ছিলেন।

গত বৃহস্পতিবার দিবাগত ভোররাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৭টায় তিনি মৃত্যু বরণ করেন (ইন্নাইলাইহি…রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।

তিনি ২ মেয়ে, ২ ছেলে, তিন বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম এনাম খান চৌধুরী ফরিদ সাবেক মন্ত্রী জাকারিয়া খান চৌধুরী, সাবেক মন্ত্রী জাকির খান চৌধুরী, সাবেক সচিব ইকবাল খান চৌধুরীর ভাতিজা ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক পাবেল খান চৌধুরী, ছাত্রনেতা মোস্তাক খান চৌধুরী রুমেল, আরাফাত খান চৌধুরী দোহা’র আপন চাচাতো ভাই।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর