8 November 2026, 02:37 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

শহরে ট্রাক বোঝাই কসমেটিকস জব্দের ঘটনায় মামলা দায়ের

Source: Habiganj Express / Bangladesh

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলির পোদ্দারবাড়ি এলাকা থেকে ট্রাক বোঝাই ভারতীয় কসমেটিকস জব্দের ঘটনায় ৪ চোরাকাবারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া গ্রেফতার সেলিম ও শিপনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অপর দুই আসামি হলো পোদ্দার বাড়ি এলাকার হাবিবুর রহমানের পুত্র চোরাকারবারী আবুল বাশার ও চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের আব্দুল আজিজের পুত্র ইলিয়াছ মিয়া।

পুলিশ জানায়, মহাসড়কে র‌্যাব, বিজিবি ও পুলিশের টহল জোরদার থাকায় চোরাকারবারিরা বাইপাস ও আঞ্চলিক সড়ককে চোরাচালানের রুট হিসেবে ব্যবহার করছে। শুক্রবার রাতে ভারতীয় কসমেটিকস বোঝাই ট্রাকটি দ্রুতগতিতে বহুলা আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেটি আটক করে।

পরে ট্রাকে তল্লাশি চালিয়ে কার্টনভর্তি ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়। এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, আটকরা হলেন মাদারীপুর জেলার পানিচকতি গ্রামের হায়দার আলীর পুত্র শিপন ও ভোলা জেলার বোরাহানপুর উপজেলার পাকুরিয়া গ্রামের আব্দুল আজিজের পুত্র সেলিম মিয়াকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে রহস্য আরও উদঘাটন হবে।

Original report: Habiganj Express

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending