8 November 2026, 02:19 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

বাহুবলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Source: Habiganj Express / Bangladesh

সংবাদ থেকে

হাবিবুর রহমান নোমান-বাহুবল থেকে ॥ বাহুবলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সায়ীদ মুহাম্মদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী, বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার, উপজেলা কৃষি কর্মকর্তা চিন্ময় কর অপু এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী ফিরুজ মিয়া।

এ ছাড়াও উপস্থিত ছিলেন বাহুবল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক টিপু সুলতান জাহাঙ্গীর, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

Original report: Habiganj Express

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending