হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালিতে জনতার স্রোত
Source: Habiganj Express / Politics

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার ॥ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হবিগঞ্জে বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে।
গতকাল শনিবার বিকেল পৌণে ৫টায় পৌরসভা প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়। এতে হাজারও জনতার স্রোত নামে। পৌরসভা প্রাঙ্গণে শুধু মহিলা নেতাকর্মীদেরও স্থান সংকুলান হয়নি। নেতাকর্মীদের শতস্ফুর্ত অংশগ্রহণে পুরো শহর লোকে লোকারণ্য হয়ে উঠে। শহরের শায়েস্তানগর থেকে তিনকোণা পুকুরপাড় পর্যন্ত রাস্তার দু’পাশে অবস্থান নেন হাজার হাজার নেতকর্মী।
জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপির নেতৃত্বে র্যালিটি বের হলে নেতাকর্মীরা শৃঙ্খলাবদ্ধভাবে র্যালিতে অংশ নেন। এক পর্যায়ে চৌধুরী বাজার থেকে তিনকোণা পুকুরপাড় পর্যন্ত র্যালি বিস্তৃত হয়ে পড়ে।
Original report: Habiganj Express
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
