৭ নভেম্বরের দিবসটি সফল করায় আব্দুর রহিম রিপনকে ধন্যবাদ জানালেন এমপি নাসের রহমান
Source: Moulvibazar24 / Bangladesh

সংবাদ থেকে
মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজারে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ সফল ও সার্থক করে তোলার জন্য জেলা বিএনপির সদস্য আব্দুর রহিম রিপনসহ সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন সংসদ সদস্য এম নাসের রহমান।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে পৌরসভা মেয়র চত্বর সমাবেশ তিনি এই প্রশংসা করেন।
এমপি নাসের রহমান বলেন, দেশের এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিনে মৌলভীবাজারে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সুশৃঙ্খল উপস্থিতি প্রমাণ করে যে এ অঞ্চলের মানুষ জাতীয়তাবাদী আদর্শের প্রতি কতটা আস্থাশীল ও ঐক্যবদ্ধ।
Original report: Moulvibazar24
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗