পদ্মার পানির ব্যাপারে বাংলাদেশের মানুষ একবিন্দু ছাড় দেবে না

সংবাদ থেকে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এমপি বলেছেন, ডিসেম্বরে গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হবে। গঙ্গা বা পদ্মা যে নামেই আমরা ডাকি, পদ্মার পানির ব্যাপারে বাংলাদেশের মানুষ একবিন্দু ছাড় দেবে না। কারণ পদ্মার পানি শুধু পানি না, বাংলাদেশের মানুষের পরিবেশ, কৃষি, জীবন-জীবিকা থেকে শুরু করে এটি বাংলাদেশের মানুষের অস্তিত্বের প্রশ্ন।
শনিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহীর পবা উপজেলার কাটাখালি পৌরসভার রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে পথসভা ও সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, রাজশাহী অঞ্চলের মানুষেরা অত্যন্ত সাহসী মানুষ। ইতিহাসের অংশ। কারণ ১৯৭৬ সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এই রাজশাহী থেকেই ফারাক্কা অভিমুখে লংমার্চ শুরু করেছিলেন। সেই লংমার্চে ঘটনা আমাদের কাছে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। কারণ আসছে ডিসেম্বরে গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হবে। গঙ্গা বা পদ্মা যে নামেই আমরা ডাকি, পদ্মার পানির ব্যাপারে বাংলাদেশের মানুষ একবিন্দু ছাড় দেবে না। কারণ পদ্মার পানি শুধু পানি না, বাংলাদেশের মানুষের পরিবেশ, কৃষি, জীবন-জীবিকা থেকে শুরু করে বাংলাদেশের মানুষের অস্তিত্বের প্রশ্ন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗