8 November 2026, 10:20 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট, চাপে নেতানিয়াহু

Source: Arthosuchak / International

সংবাদ থেকে

ইসরায়েলের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার গঠনের জন্য বিভিন্ন দলের সমর্থন আদায়ের চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তাঁকে এ দায়িত্ব দেননি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। বরং নেতানিয়াহুকে পাশ কাটিয়ে আইজেনকটের ওপরই আস্থা রেখেছেন তিনি।

প্রেসিডেন্টের এক মুখপাত্রের বরাত দিয়ে জানা গেছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় আইজেনকটকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। আজ রোববার আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সরকার গঠনের দায়িত্ব তুলে দেবেন প্রেসিডেন্ট হারজগ।

গত ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচন অনুষ্ঠিত হয়। ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন কোনো জোটই নিশ্চিত করতে পারেনি। নির্বাচনে আইজেনকটের নেতৃত্বাধীন চারদলীয় জোট ৪৮টি আসন পেয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন। আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে রেকর্ড ১৯টি আসন।

Original report: Arthosuchak

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending