8 November 2026, 10:52 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

দাম বাড়ানোর পর বিক্রি কমেছে নিনতেন্দো সুইচ টুর

Source: TechZoom / Technology

সংবাদ থেকে

জাপানের ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান নিনতেন্দোর গেমিং কনসোল সুইচ টুর বিক্রি কমেছে। চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটি সুইচ টু বিক্রি করেছে ২৬ লাখ ৭০ হাজার ইউনিট, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪১ শতাংশ কম।

নিনতেন্দোর সবচেয়ে গুরুত্বপূর্ণ গেমিং পণ্য হিসেবে বিবেচিত সুইচ টুর বিক্রি কমার পেছনে মূল্যবৃদ্ধির প্রভাব রয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। গত প্রান্তিকে যুক্তরাষ্ট্র, কানাডা ও জাপানের বাজারে ডিভাইসটির দাম বাড়িয়েছে নিনতেন্দো।

এর আগে চলতি বছর জাপানের বাজারে কনসোলটির দাম আরো এক দফা বাড়ানো হয়। একই সময়ে মেমোরি চিপের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয়ও বাড়ছে। সব মিলিয়ে মূল্যবৃদ্ধির পর সুইচ টুর বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Original report: TechZoom

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending