৮ নভেম্বর ২০২৬, ১০:৪৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

সাইবারট্রাক উৎপাদন বন্ধ করছে টেসলা

সূত্র: TechZoom / বাংলাদেশ

সংবাদ থেকে

বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ২০২৭ সাল থেকে আলোচিত পিকআপ ট্রাক সাইবারট্রাকের উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে। এ গাড়ি তৈরির কারখানায় দুই আসনের চালকবিহীন রোবোট্যাক্সি সাইবারক্যাব তৈরি করবে প্রতিষ্ঠানটি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে এ তথ্য জানান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলোন মাস্ক।

বাজারে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় কয়েক বছরের মধ্যেই সাইবারট্রাক উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে টেসলা। ২০২৩ সালের শেষ দিকে প্রথম দফায় গ্রাহকদের হাতে গাড়িটি তুলে দেয় প্রতিষ্ঠানটি। তখন বছরে প্রায় আড়াই লাখ সাইবারট্রাক বিক্রির লক্ষ্য নির্ধারণ করেন ইলোন মাস্ক। গাড়িটির ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী ছিল টেসলা। ওই সময় যুক্তরাষ্ট্রের টেক্সাসে কারখানা নির্মাণের আগেই সেটিকে ‘সাইবারট্রাক ফ্যাক্টরি’ হিসেবে পরিচয় করিয়ে দেয় প্রতিষ্ঠানটি।

তবে বাস্তবে সেই লক্ষ্যের ধারেকাছেও যেতে পারেনি প্রতিষ্ঠানটি। গাড়িটির ব্যতিক্রমী নকশা ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। প্রত্যাশার চেয়ে বেশি দামও বিক্রি কম হওয়ার অন্যতম কারণ।

মূল প্রতিবেদন: TechZoom

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর