৯ নভেম্বর ২০২৬, ০০:৫৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

এক সন্তানকে দাফন করে আরেক সন্তানকে বাঁচানোর অপেক্ষায় বাবা

সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে

‘বড়টা চলে গেল। এখন ছোটটার অবস্থাও খারাপ।’ কথাগুলো বলতে গিয়ে বারবার থেমে যাচ্ছিলেন মোহাম্মদ কবির। চোখের সামনে ভাসছে বড় ছেলে ১০ বছর বয়সী নূর মোহাম্মদ আরাফাতের মুখ। গত শুক্রবার সকালে যে ছেলেকে হারিয়েছেন, সন্ধ্যায় তাকেই কবর দিয়ে আবার ছুটে এসেছেন হাসপাতালে।

কারণ, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রয়েছে তাঁর ১০ মাস বয়সী ছোট ছেলে মোহাম্মদ আবু বক্কর ওরফে আরব। বড় ছেলের মতো ছোট ছেলেও ডেঙ্গু, হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত বলে জানিয়েছেন বাবা।

এক সন্তানকে দাফন করে আরেক সন্তানকে বাঁচানোর অপেক্ষায় এখন হাসপাতালের আইসিইউর বাইরে সময় কাটছে কবিরের। চিকিৎসকেরা ছোট ছেলের শারীরিক অবস্থা নিয়ে আশাব্যঞ্জক কিছু বলতে পারছেন না। তবু শেষ আশা ছাড়তে নারাজ কবির।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর