মরিচের দামে হতাশ গাংনীর চাষিরা, উঠছে না শ্রমিক খরচ

সংবাদ থেকে
কৃষিনির্ভর মেহেরপুরের গাংনীতে অর্থকরী ফসল হিসেবে মরিচের বেশ পরিচিতি রয়েছে। অন্যান্য ফসলের তুলনায় অল্প সময়ে বেশি লাভের আশায় প্রতিবছরই এ অঞ্চলে মরিচ চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। মরিচ চাষ করে অনেক কৃষক স্বাবলম্বীও হয়েছেন। চলতি মৌসুমে উপজেলায় মরিচের আবাদও বেড়েছে। তবে ফলন ভালো হলেও বাজারে দাম না থাকায় হতাশ হয়ে পড়েছেন চাষিরা।
এক মাস আগেও প্রতি কেজি মরিচ ১০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা নেমে এসেছে ১০ থেকে ১২ টাকায়। গত দুই মাস ধরে ১০ থেকে ১৫ টাকার মধ্যেই ওঠানামা করছে মরিচের দাম। এতে উৎপাদন খরচ তো দূরের কথা, মরিচ তোলার শ্রমিক খরচও উঠছে না বলে জানিয়েছেন কৃষকেরা।
উপজেলার কয়েকজন মরিচচাষির সঙ্গে কথা বলে জানা গেছে, অন্যান্য ফসলের তুলনায় মরিচ চাষে অল্প সময়ে বেশি লাভের সুযোগ রয়েছে। চারা রোপণের আড়াই থেকে তিন মাসের মধ্যে গাছে মরিচ ধরতে শুরু করে। এরপর দ্রুত ফলন সংগ্রহ করা যায়। অনেক কৃষক মরিচের পাশাপাশি জমিতে সাথি ফসলও আবাদ করেন। তবে এবার বাজারদর এতটা কমে যাবে, তা ভাবতে পারেননি তাঁরা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



