হাইমচরে সমবায় দিবসে র্যালি ও আলোচনা সভা

সংবাদ থেকে
হাইমচরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর সকাল ৯ টায় হাইমচর উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে জাতীয় পতাকা, র্যালি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম।
সভায় হাইমচর উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুল ইসলাম এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হক এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মানছুর আহমেদ, উপজেলা সহকারী মৎস্য অফিসার মোঃ মাহবুব রশিদ।
এসময় আরো বক্তব্য রাখেন দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সমবায় বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



