9 November 2026, 04:46 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

তাইজুল-মিরাজের ধাক্কার পর ক্যারিবীয়দের লিড ৯৮

Source: Silkcity News / Sports

সংবাদ থেকে

সিলেটের উইকেটে সেভাবে সুবিধা পাচ্ছেন না তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। প্রথম ইনিংসে তারা গতি-সুইংয়ের ঝড় তুললেও দ্বিতীয় ইনিংসে পাত্তা দিচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। শুরু থেকেই আগ্রাসী ব্যাট করা সফরকারীদের মাঝে দু’বার ধাক্কা দিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ। তবে প্রথম সেশনেই তারা প্রায় ৪ গড়ে ৯৮ রানের লিড নিয়েছে।

মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ২ উইকেট হারিয়ে ৩৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১২৮ রান। কাভেম হজ ৩০ ও কেভিন উইকহ্যাম শূন্য রানে অপরাজিত আছেন। এর আগে আউট হওয়া দুই ওপেনারই ছিলেন আক্রমণাত্মক মেজাজে। ব্রেন্ডন কিং ৬১ ও জশুয়া ডি সিলভা ৩৬ রানে আউট হয়েছেন।

সিলেট টেস্টের তৃতীয় দিনটা বাংলাদেশের দখলে নিয়ে এসেছিলেন তাওহীদ হৃদয়। অথচ স্বাগতিকদের শুরুটা ছিল বিপর্যস্ত। হৃদয়ের অবিশ্বাস্য ও ইতিহাসগড়া ২৪২ রানে ভর করে নাজমুল হোসেন শান্ত’র দল ৩০ রানের লিড নেয়। পড়ন্ত বিকেলে ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয় ৭ রানে দিন শেষ করে। সেখান থেকেই শুরু হলো আজ (রোববার) চতুর্থ দিন। শুরু থেকেই আগ্রাসী দুই ক্যারিবীয় ওপেনার গড়েন ৮৫ রানের জুটি।

Original report: Silkcity News

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending