৮ নভেম্বর ২০২৬, ১৩:৩৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

শিক্ষকদের পিএইচডি ও আন্তর্জাতিক মানের গবেষণায় গুরুত্ব দিচ্ছে আইএসইউ

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

শিক্ষকদের উচ্চশিক্ষা ও গবেষণায় উদ্বুদ্ধ করতে দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করেছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান। সম্প্রতি মালয়েশিয়ার এশিয়া ই ইউনিভার্সিটি থেকে আইএসইউ ট্রেজারার অধ্যাপক ড. এইচ.টি.এম. কাদের নেওয়াজ পিএইচডি ডিগ্রি অর্জন উপলক্ষ্যে বুধবার (৪ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।

উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ও অগ্রযাত্রায় অধ্যাপক ড. কাদের নেওয়াজের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তার পিএইচডি ডিগ্রি অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য গৌরবের বিষয়। আইএসইউকে গবেষণাভিত্তিক ও পিএইচডি-সমৃদ্ধ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি শিক্ষকদের দ্রুত পিএইচডি অর্জন এবং আন্তর্জাতিক মানের গবেষণায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

তিনি আগামী এক বছরের মধ্যে অন্তত ১০ জন শিক্ষককে মালয়েশিয়ায় পিএইচডি করার সুযোগ সৃষ্টির প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি আরও বলেন, শিক্ষকরাই একটি বিশ্ববিদ্যালয়ের মূল চালিকাশক্তি। সম্মিলিত প্রচেষ্টায় আইএসইউকে দেশের শীর্ষ পাঁচটি মানসম্মত বিশ্ববিদ্যালয়ের একটিতে পরিণত করাই তাদের লক্ষ্য।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর