ব্যবসায়িক প্রবৃদ্ধি ও প্রযুক্তিগত সেবা জোরদার করতে জেকে লাইফস্টাইলে নতুন তিন সিনিয়র কর্মকর্তার যোগদান

সংবাদ থেকে
বাংলাদেশের অন্যতম বৃহৎ লাইফস্টাইল বিষয়ক পরামর্শক ও অর্গানিক পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান জেকে লাইফস্টাইল তাদের প্রযুক্তিগত ব্যবস্থাপনা ও সামগ্রিক কার্যক্রম আরও জোরদার ও গতিশীল করতে সম্প্রতি তিনজন অভিজ্ঞ সিনিয়র পেশাজীবীকে নিয়োগ দিয়েছে।
আজ রবিবার (০৮ নভেম্বর ২০২৬) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিপণন, আর্থিক ব্যবস্থাপনা, প্রযুক্তি ও স্বাস্থ্যসেবা বিষয়ে তাদের সম্মিলিত অভিজ্ঞতা ব্র্যান্ডটির সেবার মান উন্নয়ন, গ্রাহক অভিজ্ঞতা বৃদ্ধি ও টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
জেকে লাইফস্টাইলে নিয়োগ পাওয়া তিন অভিজ্ঞ পেশাজীবী হলেন মো. আব্দুল জলিল খান, আসাদুজ্জামান নূর এবং মো. শাহা রিয়ার রহমান সাগীর।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗