ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৩৩, আহত ৩৯

সংবাদ থেকে
ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি গ্রামে সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন বলে হুতিদের পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এ হামলায় আরও ৩৯ জন নিহত হয়েছেন বলে মন্ত্রণালয়টির বরাতে জানিয়েছে বার্তা সংস্থা সাবা।
শনিবার (৭ নভেম্বর) সানার পূর্বাঞ্চলের বানি হুশাইশ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আজ রবিবার মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা এ তথ্য জানায়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাইয়ে সৌদি আরব ও ইরান-সমর্থিত হুতিদের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে এটি অন্যতম প্রাণঘাতী হামলা। তবে হামলার বিষয়ে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। সৌদি আরবের সেন্টার ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন জানিয়েছে, তারা এ বিষয়ে পাওয়া খবর যাচাই করে দেখছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗