সমবায় পণ্যের বাজারজাতকরণ সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সংবাদ থেকে
সমবায় সমিতিগুলোর উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ সহজ করা এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে সমবায় খাতের বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে সংশ্লিষ্ট আইন ও নীতিমালা সময়োপযোগী করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সমবায় আন্দোলনের অতীত চিত্র তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ছোটবেলায় ঠাকুরগাঁওয়ের মতো একটি ছোট মহকুমা শহরেও সমবায় কার্যক্রমের বেশ প্রাণবন্ত উপস্থিতি ছিল। সেখানে সমবায় ভবন, কোল্ড স্টোরেজ ও সমবায়ীদের মার্কেট ছিল। শহরের গণ্যমান্য ব্যক্তিরাও সমবায়ের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু সময়ের ব্যবধানে সেই চিত্র অনেকটাই পাল্টে গেছে। একসময় সমবায় আন্দোলন ঘিরে মানুষের মধ্যে যে আগ্রহ ও কর্মচাঞ্চল্য ছিল, বর্তমানে তা আর দেখা যাচ্ছে না।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

